বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন। ২৪.কম।
আসন্ন নারায়নগঞ্জ বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সানাউল্লাহ সানু ভাইকে উড়োজাহাজ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষে ফরাজীকান্দা দক্ষিণ পাড়া পিয়ার হাজীর বালুর মাঠে উঠান বৈঠকের আয়োজন করেন উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জনাব বাচ্চু মিয়া প্রধান ও কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফি ঢালির সঞ্চালনায় এই উঠান বৈঠক সম্পূর্ণ করেন। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব সানাউল্লাহ সানু আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ সানাউল্লাহ সানুর (উড়োজাহাজ) পক্ষে বন্দর ইউনিয়ন ৪,৫ ও ৬নং ওয়ার্ডে ব্যাপক গনসংযোগ করেন মহানগর ছাত্র সমাজের সাধারন সম্পাদক ফয়সাল উল্লাহসহ কর্মী সমর্থকবৃন্দ। সোমবার ২৯এপ্রিল বিকেলে বন্দর ইউনিয়ন তিনগাও, মিনারবাড়ি হাজী সাহেবের মোড়, লম্বাদরদী, বালুচরসহ বিভিন্ন গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরন ও গনসংযোগ করেন। এ সময় ভোটারদের উদ্দেশ্যে ছাত্র সমাজ নেতা ফয়সাল বলেন, আগামী ৮মে বন্দর উপজেলা নির্বাচন। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একজন ধার্মিক ও জনদরদী নেতা সানাউল্লাহ সানু (উড়োজাহাজ)ভোটারদের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন ভোট আপনাদের আমানত। যাকে আপনারা সব সময় কাছে পেয়েছেন তাকেই নির্বাচিত করবেন। দয়াকরে কোন উশৃঙ্খল ও অসামাজিক লোককে ভোট দিবেন না। সানাউল্লাহ সানু নির্বাচিত হলে উপজেলাবাসীর অনাকাঙ্খিত স্বপ্নগুলো ও অসমাপ্ত কাজগুলো পূরনের লক্ষে স্মার্ট উপজেলা বাস্তবায়নের প্রত্যাশা আরো বেগবান ব হবে ইনশাআল্লাহ। তিনি সকলের কাছে দোয়া প্রারথী।