নিউজ ডেক্স :বিজনেস প্রতিদন ২৪.কম। \
গতকাল ১৯শে মার্চ সন্ধ্যা ৭ টায় তাঁতি লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ নং ওয়ার্ড তাঁতী লীগ নারায়ণগঞ্জ মহানগর এর আয়োজিত রমজান মার্কেট বাগবাড়ি, বন্দর এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হুমায়ুন কবির মৃধা, যুব ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রমজান মিয়া। সভাপতি, ৯নং ওয়ার্ড যুবলীগ। বন্দর।
আরো উপস্থিত ছিলেন, মোঃ শাহজালাল মিয়াজী, বাগবাড়ি পঞ্চায়েত কমিটি। মোহাম্মদ শফিউদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ গন। পরিচালনায় ছিলেন, মোঃ ফয়সাল আহমেদ। কার্যকরী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ মহানগর। সভাপতি ২৩ নং ওয়ার্ড তাঁতী লীগ।
ফয়সাল আহমেদের সঞ্চালনায়, উক্ত সবাই প্রধান অতিথির এক বক্তব্য কালে, জনাব হুমায়ুন কবির মৃধা বলেন, তাঁতী লীগের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার সুযোগ পেয়ে আমি গর্বিত ও আনন্দিত। সেজন্য আমি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক, এডভোকেট খোকন সাহা ও তাতীলীগের সভাপতি নারায়ণগঞ্জ মহানগর এর এইচ এম শাহেদ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতি লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এ সময় নারায়ণগঞ্জ শহর চাষাড়ার মোড় থেকে এক বন্যার্ধ্য র্যালি বের করা হয়। রেলিটি চাষাড়ার শহীদ মিনার মোড় থেকে শুরু করে শহরের ডিআইটি মোড় প্রদক্ষিণ করে দুই নম্বর রেলগেট অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এসে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে রেলিটি শেষ হয়।