বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন।
শনিবার (২ মার্চ) রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে অগ্নিকাণ্ডে ৪৪ জনের মৃত্যুর মামলায় এবং চা চুমুক রেস্টুরেন্টের দুই মালিক,কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার সহ চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জিসান, চা চুমুক রেস্টুরেন্টের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।
এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও ৮ জন শিশু। শুক্রবার এ মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা করে।