নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, চিফ মোতাওয়াল্লি হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার জন্মদিন, এবংহামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ সময় হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, মুক্তিযুদ্ধের পরে দেশ গড়ার প্রত্যয় নিয়ে নিরন্তরভাবে চেষ্টা করে আমরা আজ এ পর্যায়ে পৌঁছেছি। মাত্র ৫০ হাজার টাকার মূলধন এবং প্রায় ৬ গুণ দায়-দেনা থেকে হামদর্দ আজ পরিণত হয়েছে মানুষের আশা-আকাঙ্ক্ষার আলোঘরে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া, হামদর্দ এবং ইউছুফ হারুন ভূঁইয়াকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয় প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য।
এসময় উপস্থিথ ছিলেন ,হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ঢাকা রেলওয়ে জেলার এসপি আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইউনানি চেয়ার ভারতের প্রখ্যাত গবেষক অধ্যাপক ডা. মনোয়ার হোসেন কাজমি, সিনিয়র পরিচালক (অর্থ ও হিসাব) মো. আনিসুল হক, পরিচালক (উৎপাদন) বশির আহম্মদ, পরিচালক (বিপণন) মোহাম্মদ শরীফুল ইসলাম, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হাকিম আবু ইউছুফ আব্দুল হক, হামদর্দ জেনারেল হাসপাতালের পরিচালক মেজর (অব.) ডা. হারুন আল রশীদ এবং হামদর্দ পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় এ আয়োজন।