প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৪, ৯:২১ পি.এম
খুনিদের ফাঁসি চেয়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচিত পারভেজ হত্যা মামলার আসামিদের ফাঁসি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রায় শতাধিক নারী-পুরুষ।
শনিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকায় বালুর মাঠে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পারভেজ হত্যাকাণ্ডের আগেও এই এলাকায় আরো তিনটি খুনের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন তারা।
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে পূর্ব শত্রুতা ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে পশ্চিম কান্দারগাঁও গ্রামের মোতালেব মিয়ার ছেলে পারভেজ নিহত হন। এর আগে একই এলাকায় কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে গত ১০ বছরে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ সময় মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Copyright © 2026 বিজনেস প্রতিদিন ২৪ ডট কম - সকল সংবাদ একসাথে. All rights reserved.