প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৪, ৯:২০ পি.এম
সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ

সোনারগাঁ( নারায়ণগঞ্জ)প্রতিনিধি
সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা তবারক হোসেন স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে গতকাল শনিবার সকালে উপজেলার পৌর এলাকার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
তবারক হোসেন স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম শিপলু সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন তবারক হোসেন স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মতিউর রহমান বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।
সম্মানিত অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহম্মদ মাহবুবুর রহমান,
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কারের পাশাপাশি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়
Copyright © 2026 বিজনেস প্রতিদিন ২৪ ডট কম - সকল সংবাদ একসাথে. All rights reserved.