প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৪, ২:১৬ এ.এম
নারায়নগঞ্জ মহানগর তাঁতী লীগের পক্ষ থেকে এ কে এম শামসুজ্জোহার স্মরণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল এর আয়োজন৷
নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
নারায়ণগঞ্জের লামাপারায় রামারবাগ ইউনিট নারায়নগঞ্জ মহানগর তাঁতী লীগের পক্ষ থেকে এ কে এম শামসুজ্জোহার স্মরণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়৷ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন, নারায়ণগঞ্জ মহানগর তাতীঁ লীগের সভাপতি এইচ এম ফারুক শাহেদ৷
নারায়ণগঞ্জ মহানগর তাতীঁ লীগের সভাপতি এইচ এম ফারুক শাহেদ এর সঞ্চালনায়, উক্ত আলোচনা সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেন, উনি অর্থ না জনগণকে ভালোবাসতেন, এত বড় সৎ রাজনীতিবিদ বর্তমান রাজনীতিটা খুঁজে পাওয়া যাবে না। আমি সকল সময় বক্তব্যে বলি, এ অঞ্চলের সবচেয়ে বড় সৎ রাজনীতিবিদ আমার নেতা জোহা সাহেব৷ নেতা সম্পর্কে বলতে গেলে দু চার দিনে বলে শেষ করা যাবে না । আপনারা নেতার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের জন্য যে আয়োজন করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই । আমি অত্র এলাকায় প্রথম সভা করেছিলাম ১৯৯১ সালে । মরহুম গিয়াস উদ্দিনের একটি সভায় এসেছিলাম আজ এই খনে আমি মরহুম গিয়াস উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করি। আমি শামসুদ্দোজা সাহেব এবং তার সহধর্মীনি নিয়ে তার সুযোগ্য সন্তান নাসিম ওসমান সহ ও বঙ্গবন্ধু পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আরো মারফিরাত কামনা করি, এই অঞ্চলের আরও কৃতি সন্তান আমাদের আওয়ামী লীগের প্রথমদিকের প্রথম কর্মী মরহুম গিয়াস উদ্দিন মেম্বার সাহেব বীর মুক্তিযোদ্ধা৷যিনি অত্র এলাকায় আমাদের বাতিঘর ছিলেন. আমি আত্মার শান্তি কামনা করি, এই এলাকার যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যে সকল মানুষ ভাই-বোন ইন্তেকাল করেছেন৷ আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি৷ আমার নেতাকে আপনারা অনুসরণ করুন, তাহলে আপনারা ১০০ ভাগ সৎ রাজনীতিবিদ হবেন৷ আমার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আমি শুধু বলবো আমার নেতার প্রতি যারা অবিচার করেছেন, তারা কখনো দায়মুক্ত হবেন না. তিনি দোষে গুণে মানুষ৷আমার নেতা নারায়ণগঞ্জের রাজনীতিতে তথা জাতীয় রাজনীতিতেও কোন দোষ কেউ খুঁজে বের করতে পারবেনা, বলে আমি দৃঢ় বিশ্বাস করি৷কিন্তু আমার নেতার প্রতি অনেক অবিচার হয়েছে আমার নেতাকে অনেক অপবাদ দেয়া হয়েছে৷ আমি তাদেরকে বেশি কিছু বলবো না আমি তাদের হেদায়েত কামনা করি৷ তাদের ওয়ারিশরাও দায়মুক্ত হবে না যারা আমার নেতার প্রতি অবিচার করেছেন আমি তাদেরও হেদায়েত কামনা করি৷
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি মোঃ শাহাদাত হোসেন ভুইঁয়া সাজনু৷ তিনি বলেন,একেএম শাম সুজজোহা সাহেব, এমন একজন নেতা ছিলেন, ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর যার হাতের কলমের একটি সিগনেচারে নারায়ণগঞ্জের মানুষ সুতা, রংয়ের লাইসেন্স পেত এবং যুদ্ধের পর ঐদিন যদি উনি সিগনেচার করে মানুষের কাছ থেকে টাকা নিতো তাহলে আজ হয়তো উনি হাজার কোটি টাকার মানুষ হতেন৷ কিন্তু কোনদিনও সে টাকার লোভ তিনি করেননি৷ নারায়ণগঞ্জের পার্টি অফিসের ভাড়া দেওয়ার জন্য নিজের কোরবানির গরু বিক্রি করে সেই টাকা দিয়ে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের পার্টি অফিসের ভাড়া পরিশোধ করেন৷ তিনি ছিলেন এ কে এম শামসুজ্জোহা সাহেব৷ ইনি ছিলেন এমন একজন নেতা ১৯৭১ সালের যুদ্ধের পর বঙ্গবন্ধুর পরিবারের রক্ষা করার জন্য বঙ্গবণধুর পরিবারকে উদ্ধার করার জন্য সেই ৩২ নম্বরে গিয়ে গিয়েছিলেন৷ সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি৷ আমাদের এই শাম সুজজোহা সাহেবের তিন সন্তান, এ কে এম নাসিম ওসমান, একেএম সেলিম ওসমান এবং একেএম শামীম ওসমান সাহেব৷ আপনারা একেএম নাসিম ওসমান সম্পর্কে কতটুকু জানেন, আমি জানিনা৷ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর রাজপথে থেকে যিনি প্রতিবাদ করেছিলেন, যে কয়জন মানুষ বাংলাদেশের বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন তার মধ্যে তিনি অন্যতম ছিলেন৷এ কে এম নাসিম ওসমান সাহেব এরকম নেতা ছিল বলে তার মৃত্যুর পর বাংলাদেশে দেখবেন অনেক নেতা ইন্তেকাল করেন কিন্তু কয়জনের কফিনে কয়জনের কবরে জাতির জনকের কন্যা শেখ হাসিনা উপস্থিত থেকে পুষ্প স্তবক অর্পণ করেন৷ আমি দেখেছি জননেত্রী শেখ হাসিনা নাসিম ওসমান সাহেবের কফিনে সেই সংসদ ভবনের দক্ষিণে দাঁড়িয়ে সেদিন আমি দেখেছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজে এসে নাসিম ওসমান সাহেবের কফিনে পুষ্প স্তবক অর্পণ করেন৷ একে এম শামসুজ্জোহার আরেক সন্তান একেএম সেলিম ওসমান৷ ১৯৭৫ সালের বঙ্গবন্ধু হত্যার পর সেই বঙ্গবন্ধুর আত্মার কারীরা তাকে ধরে নিয়ে তার বুকের ওপর দাঁড়িয়ে থেকে এক একজন সিগারেটের ছ্যাকা দিয়েছিল৷ যে ছ্যাকা দিয়ে সেদিন ফেলে দিয়েছিল সেই কাঁঠাল বাগানে৷ সেদিন তিনি আহত হয়েছিলেন৷ তার আরেক সন্তান একেএম শামীম ওসমান ভাইয়ের ব্যাপারে আপনাদের কাছে কিছু বলার নেই৷ তিনি সংসদে দাঁড়িয়ে গরিব দুঃখীর কথা বলেন৷ আপনাদের এলাকার প্রিয় সংসদ জনাব এ কে এম শামীম ওসমান সাহেব যিনি সব সময় স্বাধীনতার পক্ষে কথা বলেন৷ সব সময় দুঃখী মানুষের কথা বলেন৷ আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একে এমশামসুজজোহা সাহেবের জন্য দোয়া করবেন৷ দোয়া করবেন আপনারা বেগম নাগিনা জোহর জন্য৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ানগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন রবিউল হোসেন সহ সভাপতি নারায়ন গঞ্জ মহানগর আওয়ামীলীগ ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু,সভাপতি নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ ।আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর তাতীলীগের যুগ্ন আহবায়ক, জাহাঙ্গীর আলম ডালিম ও আলহাজ্ব আজমত আলী যুবলীগ নেতা অন্যান্য নেতৃবৃন্দ৷
দৈনিক বিজনেস প্রতিদিন
Copyright © 2026 বিজনেস প্রতিদিন ২৪ ডট কম - সকল সংবাদ একসাথে. All rights reserved.