প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৪, ১২:৪৬ এ.এম
সোনারগাঁয়ে কুমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

ভ্রাম্যমান প্রতিনিধিঃ- সোনারগাঁ কুমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ । অনুষ্ঠানে কুমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসরাফিল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সনমান্দী ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আল আমিন,সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সজিব আহমেদ, ছাত্রলীগ নেতা আজহারুল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন সনমান্দী ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আল আমিন, ছাত্রলীগ নেতা সজিব। অনুষ্ঠানে শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Copyright © 2026 বিজনেস প্রতিদিন ২৪ ডট কম - সকল সংবাদ একসাথে. All rights reserved.