

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
শনিবার (৩ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৭ম তালায় বেলা ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমার পরিবারের সদস্যরা এই বয়সেই চলে গেছেন। আমার বয়স ৬২ বছর ৯ মাস। যেকোনো সময় আল্লাহর ডাক আসতে পারে। তাই আল্লাহকে খুশি করে যাওয়া উচিত। প্লিজ আমাকে কাজ করার সুযোগ দিন। মানুষমাত্রই ভুল হয়। আমি কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিয়েন। মৃত্যুর পরে যেন সূরা ফাতিহা পড়ে আমার জন্য দোয়া করে মানুষ, এটিই আমার চাওয়া।
গোল টেবিল বৈঠক বিষয়ে সচেতন মহল বলছেন, যেহেতু এটি একটি অরাজনতিক বৈঠক তাই আমাদের প্রত্যাশা থাকবে জেলার যে সকল সমস্যাগুলোর সমাধান হবে। প্রথম পর্যায় হকার এবং রাস্তার সমস্যাগুলো নিয়ে বৈঠক বসছে। এর পর বাকি সমস্যা গুলো নিয়ে আলোচনা হলে ভালো হয়। এভাবেই দফায় দফায় বৈঠক থেকেই সমাধান পাবো বলে আশাবাদী। সমাজের সমস্যা সমাধানের জন্য জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে একটা ভালো ফলাফল আসবে। তাছাড়াও সাংবাদিকরা বৈঠকে জনপ্রতিনিধি এবং প্রশাসনরা কি কি কথা বলছে এবং পরবর্তিতে তারা তাদের কথা মত কাজ করছে কিনা সেই জিনিসটা দেখবে। বৈঠকে একজন জনপ্রতিনিধি অন্যএকজনকে দোষারোপ করা কমবে বলে মনে করছেন তারা।