নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
নারীবিদ্বেষপূর্ণ গল্প নিয়ে সমালোচনা ও বিতর্কের মধ্যেই 'অ্যানিমেল' সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪ এ সেরা অভিনেতা (পপুলার) ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন রণবীর কাপুর।
ফিল্মফেয়ার ২০২৪ বিজয়ীদের সম্পূর্ণ তালিকা: সেরা চলচ্চিত্র (পপুলার) ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে 'টুয়েলভথ ফেল'। এ ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছে 'জওয়ান', 'ওএমজি ২', 'পাঠান', 'রকি অর রানি কি প্রেম কাহানি'।