

বুধবার বেলা ১১টায় সোনারগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে সংর্বধনা ও উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফুজ্জামান সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার ।
উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার। মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সী সহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।