প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ৭:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৪, ১:৪৮ পি.এম
সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট:
আওয়ামী লীগেরসভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে উষ্ণতা ছড়িয়ে দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে ৩ হাজার ৫শত শীতার্ত মানুষের মাঝে নিজ অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেন নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়া ,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ প্রমূখ।
Copyright © 2026 বিজনেস প্রতিদিন ২৪ ডট কম - সকল সংবাদ একসাথে. All rights reserved.