
বিশেষ প্রতিনিধিঃ-দৈনিক বিজনেস প্রতিদিন।
শনিবার (২৭ জানুয়ারি) বন্দরের বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকাল্, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী এবং কবি নজরুল ইনস্টিটিউট এর ট্রাস্টি জনাব খিল খিল কাজী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,কবি নজরুল ভীষন দুষ্টমি করতেন। কিন্তুু অনেক মেধাবী ছিলেন। গান ও কবিতা ছিল তাঁর প্রান। তিনি সাদাকে সাদা ও কালোকে কালা বলতেন এবং সর্বদা সত্যের পথে চলেছেন।তোমাদের এটা বুঝতে হবে। তাই আমরা সত্যের পতে চলবো এবং অন্যায়ের প্রতিবাদ করবো। তাঁর আদর্শকে মনে রাখব।
আলোচনাশেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অধ্যক্ষ আজিজুর রহমান।শাহীন আহমেদ,মিনারা খন্দকার।
উপস্থাপনায় ছিলেন বি এম প্রাথমিক শাখা প্রধান রোকসানা সামিয়া।