নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
বুধবার (২৪ জানুয়ারি) সচিবালয় শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন,আগামী অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাস হবে বলে জানিয়েছেন ।
সংশোধিত শ্রম আইন আগামী সংসদ অধিবেশনে উঠবে কি না- জানতে চাইলে , মন্ত্রী আনিসুল হক বলেন,অবশ্যই উঠবে, অবশ্যই পাস হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছেন। মন্ত্রণালয়কে তিনি কতটা গুরুত্ব সহকারে দেখেন তারই প্রতিফলন এটা। মন্ত্রী বলেন, আইএলও’র (আন্তর্জাতিক শ্রম সংস্থা) গভর্নিং বোর্ডের মিটিং আগামী মার্চ মাসে হবে। আমাদের যে অগ্রগতি এবং এই শ্রম আইনের ব্যাপারে কী সব কাজ করছি, তার একটা ব্রিফিংয়ের জন্য এই মিটিংটা ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১১ বছরে শ্রমিকদের কর্মপরিবেশের জায়গায় আমূল পরিবর্তন হয়েছে এবং উন্নত হয়েছে।
শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশ নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে একটা দুর্ঘটনার পর যে মনোযোগ এই সরকার শ্রমিকদের কর্মপরিবেশ উন্নত করার জন্য দিয়েছে, এরকম অন্য কোনও দেশে নজির দেখানো খুব কঠিন।
ট্রেড ইউনিয়ন গঠনে সহজ করা নিয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আগের নির্দেশনা অনুযায়ী একটা পরিবর্তন এনেছি, আমি খুব শিগগির প্রধানমন্ত্রীকে এটা নিয়ে ব্রিফ করবো। এটা নিয়েও আজকে আমরা আলোচনা করেছি। এখানেও যে সিদ্ধান্ত, সেটা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।