নিউজ ডেস্কঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
পাট ও বস্ত্রখাতের সমৃদ্ধি অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে রোববার (১৪ জানুয়ারি) দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে নতুন বস্ত্র ও পাটমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন,বস্ত্র ও পাট খাতকে সজিব-সতেজ করতে আস্থা ও অবিচলের সাথে দায়িত্ব পালন করবো।
এ সময় বস্ত্র ও পাট সচিব মো.আব্দুর রউফসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন,রপ্তানি পণ্য হিসেবে শুধু গার্মেন্টস্ পণ্যের উপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকরি উদ্যোগ নেয়া হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে‘রূপকল্প-২০৪১’বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য,আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন। গতকাল মন্ত্রী হিসবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।