বিশেষ প্রতিনিধিঃ-দৈনিক বিজনেস প্রতিদিন।
বুধবার (১০ জানুয়ারি)মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে যে,সংবিধানের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি।বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। শপথের পর আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত করা হয়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন তিনি।
নিয়ম অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। একইসঙ্গে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দিয়েছেন।