বিশেষ প্রতিনিধিঃ-দৈনিক বিজনেস প্রতিদিন।
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ-৩ আসনের জিল্লুর রহমান (৪০) নামে এক নৌকা সর্মথককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রাথী,ফয়সাল বিপ্লবের সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করেছেন। গতকাল বোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌছলতার টেস্যা এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা
এলাকায় চরম উত্তেজন বিরাজ করছে।পরিস্থিতি মোকাবেলায় বিজিপি ও পুলিশের অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটানিং অফিসার মো. আবু জাফর রিপন। নিহতের স্ত্রী রেহেনা বেগমের যাবি, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থক মিরকাদিম পৌন্ডসার সাবেক পৌর মেয়র মো.শহিদুল ইসল শাহীন এ ঘটনার সাথে জড়িত আছেন বলে দাবি জানায়।