নিজস্ব প্রতিবেদকঃ- দৈনিকবিজনেস প্রতিদিন।
জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-৫(কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা
প্রার্থী কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপিকে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক ও পথসভা করেন।বুধবার দিনব্যাপী গাজীপুর -৫ আসনের নৌকা সমর্থক নেতা কর্মীদের উদ্যোগে কালীগঞ্জ উপজেলার বক্তারপুরের উত্তর খৈকড়া,সাতানী পাড়া,কালীতলা মোড়, জামালপুর, চুপাইর এলাকার বিভিন্ন রাস্তার মোড় ও বাড়িতে বাড়িতে উঠান বৈঠক ও ভোটারদের সাথে মতবিনিময় করেন।
থানা আওয়ামীলীগের নেতা আমিনুল হক মোড়র সভাপতিত্বে ও ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি মুঞ্জর হোসেন দর্জীর
সঞ্চালনায় বক্তব্য রাখেন- গাজীপুর -৫ আসনের আওয়ামী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মহিলা আ'লীগের সভাপতি ও
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুর্শিদ কুলি খান,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী,চেয়ারম্যান খায়রুল আলম, মজিবুর রহমান পলাশ,আসমত আলী মেম্বার,৯ নং ওয়ার্ড যুবলীগের ফাইজুর রহমান প্রমূখ।