নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর দ্বিগুবাবুর বাজারে যৌথভাবে এ অভিযান চালায় জেলা প্রশাসন ও জেলা কৃষি বিপণন অধিদফতর।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারশিদ ইবনে এনামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করে র্যাব ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। নারায়ণগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে কারসাজির দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তা আতিকুল ইসলাম জানান,অভিযানে আমদানিকারকের কাছ থেকে ৯৩ টাকায় পেঁয়াজ ক্রয় করে অস্বাভাবিক দামে বিক্রি করায় ইউনুস বেপারি নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারকে বিব্রত করতে ও বেকায়দায় ফেলতে একটি কুচক্রী মহল বাজার অস্থিতিশীল করার পাঁয়তারা করছে জানিয়ে জেলা কৃষি বিপণন অধিদফতরের এ কর্মকর্তা বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।