নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ নেট রিজার্ভের পরিমাণ ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার (বিপিএস৬) বা এক হাজার ৯১৩ কোটি ৪৩ লাখ ডলার। এক সপ্তাহ আগে নেট রিজার্ভ ছিল ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার বা এক হাজার ৯৪০ কোটি ৪২ লাখ ডলার। এক সপ্তাহে নেট রিজার্ভ কমেছে প্রায় ২৬ কোটি ৯৮ লাখ ডলার।গত এক সপ্তাহে দেশের রিজার্ভ কমেছে আরও ৩৫ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে।