নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন ক্যান্সারে আক্রান্ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ব্যারিস্টার মইনুল হোসেন ২০০৭ সালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
মইনুল হোসেন ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরে লন্ডনের মিডল টেম্পলে আইন বিষয়ে পড়াশোনা করেন। তিনি ১৯৬৫ সালে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন।