নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দেশের ৩০০ আসনের মধ্যে ২৮৭টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।
চুন্নু বলেন, আমরা ২৮৭ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পেরেছি। বাকি ১৩টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।