বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত
খবরটিতে বলা হয় তফসিল ঘোষণার পরও বাংলাদেশের নির্বাচন ঘিরে নয়াদিল্লীর অবস্থান ভারত-যুক্তরাষ্ট্র মন্ত্রীপর্যায়ের বৈঠকের শুরতে যা ছিল এখন তাই আছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “আমরা আমাদের অবস্থান আগেও জানিয়েছি..নির্বাচনের ব্যাপারে দেশটির জনগণই সিদ্ধান্ত নেবে।”
India says position on Bangladesh polls unchanged – অর্থাৎ বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম এটি।