নিজস্ব প্রতিনি্ধিঃ বিজনেস প্রতিদিন।
সোনারগাঁওয়ে গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করার নিমিত্তে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় প্রায় দশ হাজার মানুষ নিয়ে আনন্দ মিছিল বের করেছে। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে মেঘনা টুল প্লাজা এসে শেষ হয়।
এসময় তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান।তিনি বলেন, সিইসিকে স্বাগতম জানাই নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য।
আজকে হাজার হাজার লোক নেমে এসেছে শুধু যে আওয়ামী লীগের লোক তা নয় সর্বস্তরের জনগণ। তিনি আরও বলেন,মানুষ এখন সুষ্ঠু নির্বাচন চায়
সুষ্ঠু ভাবে ভোট দেয়ার জন্য ভোটের অধিকার আদায়ের জন্য।