নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তার অভিনীত নতুন সিনেমা ‘লিও’। গত ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে এখন ‘লিও’।
মুক্তির প্রথম দিনে ‘লিও’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১৪৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৭০ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ৪৬ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করেছে ৪৫ কোটি রুপি।