লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে কিশোরী মেয়ে (১৭) ধর্ষণের অভিযোগে মানিক চন্দ্র হাজরা (২৮) নামে যুবককে আটক করেছে পুলিশ। মানিক উপজেলার পদ্মা সেতু উত্তর থানার মেদিনীমণ্ডল ইউনিয়নের চৌকিদার এবং একই ইউনিয়নের সাবেক চৌকিদার প্রয়াত ভারত চন্দ্র হাজরার ছেলে। গতকাল রবিবার (৫ নভেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার যশলদিয়া গ্রামের অটোরিকশা চালকের কিশোরী মেয়েকে বাড়ি থেকে পাশের কাশবনে টেনে নিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে।
বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটক চৌকিদার মানিককে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।