নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকের অভাবে মামলা নিষ্পত্তির জন্য বেঞ্চ কমিয়ে একটি করা হয়েছে। গত ১০ মাসে তিনজন বিচারপতির পদ শূন্য হলেও নতুন কোনো নিয়োগ দেওয়া হয়নি।
২০০৯ সালে আপিল বিভাগে ১১ জন বিচারপতি দায়িত্বরত ছিলেন। বর্তমানে প্রধান বিচারপতির নেতৃত্বে ছয়জন বিচারপতি দায়িত্ব পালন করছেন। নতুন নিয়োগ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি ও বেঞ্চ বাড়ানোর উদ্যোগ ব্যাহত হবে।
এদিকে আপিল বিভাগে ৬ জন বিচারপতি কর্মরত থাকলেও একজন অসুস্থতাজনিত কারণে দুই সপ্তাহের জন্য বিদেশে এবং আরেকজন ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন।
এ অবস্থায় আজ রোববার (৫ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ গঠন করা হয়েছে।