বিশেষ প্রতিবেদকঃ
ডান হাতে সতেরো বছরের পুরনো দুমড়ে মুচড়ে যাওয়া একটি ছোট্ট চিরকুট আর বাম হাতে ব্যাবসায়িক লেনদেনের তিন কোটি টাকার চেক, দুচোখ বেয়ে জল গড়িয়ে পরছে , কোন একসময় টাকাপয়সার অভাবে ব্যাবসা করতে বারেবারে পিছপা হতে হতো, বিষণ্ণ চোখে বাবার দিকে মাঝেমাঝে তাকিয়ে থাকতো আর মনেমনে বলতো
"" এমন অযোগ্য অকৃতার্থ কুলাঙ্গার বাপ থাকার চেয়ে না থাকাই ভালো ছিলো ""
১৭ বছর আগে হঠাৎ স্ট্রোক করে বাবা মারা যাওয়ার পর তার ডাইরিতে একটি চিরকুট দেখতে পেলো, একবার পড়ার পরে তা ঘৃণাভরে যথাস্থানে রেখে দিয়েছিলো,
চিরকুটে লেখাছিল :
"" প্রিয় একমাত্র সন্তান, বাবা হিসেবে তোমাকে কিছু দিতে না পেরে হয়তো তোমার মনের ঘৃণিত স্হানে আমার জায়গা হয়েছে, কিছুই করতে বা দিতে পারিনি সত্যি তবে আজ আমি কুলাঙ্গার একটি জিনিস তোমাকে চিরকুটে লিখে দিয়ে গেলাম,
মনে রেখো সবসময় সবকিছুকে ঘৃণা করতে নেই, মহান আল্লাহকে বলে গেলাম তিনি যেন তোমার মনের সব চাওয়া পাওয়া শুধু পুর্নই না বরং পরিপুর্ন করে দেন, আর এটা ছারা আমার তোমাকে কিছুই দেওয়ার ছিলনা,, সুখী হও পরিবারের সবাইকে নিয়ে, ইতি তোমার অযোগ্য পিতা,,,
** অযোগ্য বাবাদের দোয়া খুবিই মুল্যবান, ***