বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট শিকার করে পেসার হিসেবে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি...শনিবার (৪ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েন শাহিন আফ্রিদি। তবে এটি যেন দুঃস্বপ্নে করেছেন তিনি। যে কারণে দুঃখের রেকর্ডটি যেকোনো ভাবে ভুলে যেতে চাইবেন পাকিস্তানের গতিতারকা।
কিউইদের বিপক্ষে ১০ ওভার বল করে ৯০ রান খরচ করেছেন শাহিন আফ্রিদি। দুইবার সুযোগ করলেও সতীর্থদের ক্যাচ মিসের কারণে কোনো উইকেট পাননি এই বাঁহাতি পেসার। নিজের ক্যারিয়ারে এমন বাজে অভিজ্ঞতার মুখোমুখি কখনো হননি তিনি।
শুধু নিজের ক্যারিয়ারেই নয়, বাজে বোলিংয়ে বিশ্বকাপের ইতিহাসে সব পাকিস্তানি বোলারকেও ছাড়িয়ে গেছেন শাহিন আফ্রিদি।
প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানে শাহিন আফ্রিদির নাম ষোষণা করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।