রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের গ্রাম কমিটির সাবেক সভাপতি ও বর্তমান ওয়ার্ড কমিটির সদস্য কেফাতুল্লাহ সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কেফাতুল্লাহ সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কেফাতুল্লাহ সরদারের বাড়ি গনিপুর ইউনিয়নের তাহের একডালা গ্রামে। মরহুম কেফাতুল্লাহ সরদারের তিন ছেলে বর্তমানে বাংলাদেশ পুলিশে কর্মরত রয়েছেন।
মরহুম কেফাতুল্লাহ সরদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।