রাজশাহীতে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বাস্থ্য সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় মহানগরীর হোসেনীগঞ্জস্থ " সুস্বাস্থ্য পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রে" প্রয়াত রোটারিয়ান প্রফেসর ডাঃ মামুন উর রশীদ স্মরণে রাজ প্যাথলজি ও আঞ্জুমান মুফিদুল ইসলাম এর সহায়তায় এবং রাজশাহী রোটারি ক্লাব অব মেট্রোপলিটন আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সেমিনারে পিপি ড. সৈয়দ মোশাররফ হোসেনের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা: রুখশানা আখতার জাহান।
এসময় রোটারিয়ান খাদেমুল ইসলাম, পিপি আব্দুর রব জোয়ার্দার, এ্যাসিস্ট্যান্ট গভর্নর আরিফ হোসেন, রাজশাহী রোটারি ক্লাব অব পদ্মার প্রেসিডেন্ট ড. মো: আমিনুল ইসলাম, পিপি প্রদীপ মৃধা, রাজশাহী রোটারি ক্লাব মেট্রোপলিটনের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট শামীম আহমেদ।
মুখ্য আলোচক ডা: রুখশানা আখতার জাহান স্বাস্থ্য সচেতনতার মূলক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেন রোটারি ক্লাব মেট্রোপলিটন রাজশাহীর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট শামীম আহমেদ।
এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্প এ অন্তত ৬০ জন দুস্থ রোগীকে বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ পত্র সরবরাহ করা হয়।