নওগাঁর ধামইরহাট উপজেলার ৮নং খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১০ টায় ৮নং খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে খেলনা হাইস্কুল প্রাঙ্গনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক সামাজিক সুরক্ষা কর্মসূচি আওতাভুক্ত উপকারভোগীদের সঙ্গে সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে ৮নং খেলনা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মো. আব্দুস সালাম তার হাজারো কর্মী সমর্থক মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের হাজারো অনুসারী ভক্তবৃন্দদের নিয়ে খেলনা হাইস্কুল প্রাঙ্গনে অংশগ্রহণ করেন।
উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম, জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান সরকার, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ওসমান গনী, মাহাফুজুল আলম, গোলাম কিবরিয়া, প্যনেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, মেহেদী হাসান, শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক শিমুল, উপজেলা ছাত্র লীগের সভাপতি আবু সুফিয়ান হোসেন ও সম্পাদক আহসান হাবীব পান্নু, সরকারি এম এম ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু ও সাধারণ সম্পাদক সুমন বাবুসহ ও অন্যান্য উপজেলা ইউনিয়ন গ্রাম থেকে আগত জনসাধারণ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।