মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র)-এর নেতৃত্বে থানার একটি আভিযানিক দল ৩ আগস্ট ২০২৬ (সোমবার) বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মনির হোসেন (৩৮)। তিনি নুর ইসলামের ছেলে। তার বাড়ি নেকবর মাতবর রোড, রঘুনাথপুর,ফতুল্লা,নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, মনির হোসেন ১০ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।