নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু)কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, তারাবো পৌর শাখা।
সোমবার সৌজন্য সাক্ষাৎকালে তারাবো পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আফজাল কবিরের নেতৃত্বে নেতৃবৃন্দ বিসিক চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সদস্য শাহজাহান চৌধুরী বাবু,তারাবো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম (আরিফ) এবং তারাবো পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল ভূঁইয়া।
সাক্ষাৎকালে নেতারা বিসিকের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশে চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু)-এর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে তারা চেয়ারম্যানের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন।