নিজস্ব প্রতিবেদক:
কবরস্থান সংলগ্ন এলাকায় রাতের অভিযানে গাঁজা উদ্ধার; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা।
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,২৮ জুলাই গভীর রাতে এসআই (নিঃ) মামুন ইসলামের নেতৃত্বে বন্দর থানার একটি আভিযানিক দল মদনপুর কবরস্থান সংলগ্ন আন্দিরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় মো. রাকিব হাসান (২২) এবং আইনের সহিত সংঘাতে জড়িত এক ১৭ বছর বয়সী কিশোরকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটকের পর পিসিপিআর যাচাইয়ে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে,মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।