কক্সবাজার, নিজস্ব প্রতিবেদক:
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন-২০২৫ উপলক্ষে ২০২৫ সালের ব্যবসায়িক সাফল্য, উৎপাদনশীলতা,নেতৃত্ব ও কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কর্মকর্তা ও কর্মীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
তিনদিনব্যাপী সম্মেলনে ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন, শরিয়াহভিত্তিক জীবন বীমা কার্যক্রম বিস্তার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালুর বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরে ভবিষ্যৎ ব্যবসা বৃদ্ধির জন্য বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।

বক্তারা বলেন,দক্ষ জনবল,স্বচ্ছতা,জবাবদিহিতা ও টিমওয়ার্কের মাধ্যমে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দেশের বীমা খাতে আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলবে।