নিজস্ব প্রতিনিধি:
মাসুদ সাঈদী এমপির নির্দেশনায় ত্রাণ বিতরণ,বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান।
চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইস্তানবুল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপির নির্দেশনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে এবং নির্ধারিত স্থানে উপস্থিত মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেন।

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডি.এমদাদুল হক বলেন,মাননীয় চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপির নির্দেশনায় আমরা সব সময় দুর্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমাদের সহায়তা অব্যাহত থাকবে।
তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়,মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। তাই দুর্যোগ,শিক্ষা,স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও আরও বিস্তৃত করা হবে।