প্রতিবেদক:নারায়ণগঞ্জ।
জনবান্ধব পুলিশিংআধুনিক প্রযুক্তি ও মানবিক সেবায় গুরুত্ব
প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। এ ধরনের অপরাধ মোকাবেলায় প্রযুক্তিগতভাবে দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
তিনি বলেন,বর্তমানে অনলাইন প্রতারণা,হ্যাকিংসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ দ্রুত শনাক্ত ও দমনে পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করা হচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, থানায় সেবা নিতে আসা কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সকল কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি মানুষের সঙ্গে মানবিক আচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করাই জেলা পুলিশের অন্যতম অঙ্গীকার।
তিনি বলেন, lআমার পুলিশ,আমার দেশ,সবার আগে বাংলাদেশ’—এই আদর্শ ধারণ করে সততা,নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
নারায়ণগঞ্জকে একটি নিরাপদ,আধুনিক ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ জনগণের সহযোগিতা কামনা করেছে। পুলিশ সুপার আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।