নিজস্ব প্রতিবেদক:
১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. রায়হান কবির শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বুধবার সকালে হাজীগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা এবং শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, ১৬ জুলাই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। শহীদদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না এবং তাদের পরিবারের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন পাশে থাকবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল আমিন,জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ,সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশিকুল ইসলাম রাজীব,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আহত জুলাই যোদ্ধা,সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।