নিজস্ব প্রতিবেদক:মোঃ হ্যাপি।
নারায়ণগঞ্জ ফতুল্লার সড়ক সংস্কারে ডিসি মো.রায়হান কবিরের উদ্যোগ,প্রশংসায় এলাকাবাসী।
নারায়ণগঞ্জের ফতুল্লার গুরুত্বপূর্ণ একটি সড়ক জেলা প্রশাসকের নির্দেশে সংস্কার করা হচ্ছে। দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার অন্যতম ব্যস্ত একটি সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের মাঝে।
দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় থাকায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছিল। বিশেষ করে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। স্থানীয়দের অভিযোগ ছিল,দীর্ঘ সময়েও সড়কটি সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এ অবস্থায় জেলা প্রশাসক মো.রায়হান কবির সড়কটির বেহাল চিত্র দেখে তাৎক্ষণিকভাবে সংস্কারের নির্দেশ দেন। এরপর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ধাপে ধাপে সংস্কার কাজ শুরু হয়।
জেলা প্রশাসক বলেন,জনগণের ভোগান্তি কমানোই প্রশাসনের প্রধান দায়িত্ব। তাই জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। প্রশাসনের আশা,আগামী কয়েকদিনের মধ্যেই পুরো সড়কের কাজ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করা