নিউজ ডেস্ক:
রূপগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়েছে। শিক্ষা,স্বাস্থ্য, অবকাঠামো,কৃষি, যোগাযোগ ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভার পাশাপাশি ২০২৬-২০২৭ অর্থবছরের সম্ভাব্য বাজেট উপস্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় কর্মপরিকল্পনা প্রণয়ন,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম আগামী অর্থবছরের বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান,শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,যোগাযোগ ব্যবস্থা,অবকাঠামো উন্নয়ন,নারী ও শিশু কল্যাণ এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সভায় উপজেলা পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান,রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন,গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন,পরিকল্পিত উন্নয়ন,সুশাসন এবং জনকল্যাণ নিশ্চিত করতে বাস্তবমুখী বাজেট বাস্তবায়নের বিকল্প নেই।