প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
পুলিশ জানায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে ১০ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সমতা বেগম (৪৫) নামে এক নারীকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি সোনারগাঁও উপজেলার নুনেরটেক গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে,মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে