নিজস্ব প্রতিবেদক:মোঃ হোসেন হ্যাপি।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি লাভ করেছেন। তার এই অর্জনে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষ আনন্দ প্রকাশ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর আগে নারায়ণগঞ্জ ও রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মকালীন সময়ে তিনি জনসেবা,সুশাসন প্রতিষ্ঠা,ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ব্যাপক প্রশংসা অর্জন করেন।
বিশেষ করে নারায়ণগঞ্জে তার প্রশাসনিক দক্ষতা,মানবিক দৃষ্টিভঙ্গি এবং জনগণবান্ধব কর্মকাণ্ড তাকে সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় প্রশাসক হিসেবে পরিচিতি এনে দেয়। দায়িত্ব বদলির পরও তার বিভিন্ন উদ্যোগের সুফল নিয়ে আজও আলোচনা করেন স্থানীয়রা।
পদোন্নতির খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিশ্বাস করেন,যুগ্মসচিব হিসেবে নতুন দায়িত্বেও তিনি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।