নিজস্ব প্রতিবেদক:
লেখক ইয়াসের উসমানের জীবনীগ্রন্থ‘রেখা-দ্য আনটোল্ড স্টোরি’তে দাবি করা হয়,১৯৬৯ সালে‘আনজানা সফর’ ছবির শুটিংয়ে মাত্র ১৫ বছর বয়সী রেখাকে আগে থেকে না জানিয়ে একটি চুম্বনদৃশ্য ধারণ করা হয়েছিল। বইটির বর্ণনা অনুযায়ী,দৃশ্যটি চলাকালে পরিচালক‘কাট’বলেননি এবং হতভম্ব হয়ে পড়েছিলেন কিশোরী রেখা। সম্প্রতি পল্লবী চ্যাটার্জির মন্তব্যের পর ঘটনাটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।