নিজস্ব প্রতিবেদক:
ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাসাবো শাখায় আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতি-নির্ধারক পরিষদের সভাপতি মুহম্মদ জামাল হোসেন।
তিনি বলেন, গত ২৫ বছরে ব্র্যাক ব্যাংক গ্রাহকসেবা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। গ্রাহকদের আস্থা ধরে রেখে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করার মাধ্যমে ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রবিবার (৫ জুলাই ২০২৬) অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাবো শাখার ব্রাঞ্চ ম্যানেজার মৌসুমী কবির। এতে রিজোনাল হেড সাদিয়া,মাহমুদা আক্তার,ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
বক্তারা ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের সফল যাত্রা,ডিজিটাল ব্যাংকিং সেবা,গ্রাহকবান্ধব উদ্যোগ এবং স্বচ্ছ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।