নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করা হয়েছে। নতুন এ ভবনের মাধ্যমে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রোববার (৫ জুলাই) ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী এমপি। একই সঙ্গে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মো.কামরুল হাসান এমপি,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি এমপি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে অতিথিরা নতুন প্রশাসনিক ভবন ও হলরুম ঘুরে দেখেন। তারা বলেন,এই অবকাঠামো সম্প্রসারণের ফলে প্রশাসনিক সেবা আরও সহজ,দ্রুত ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
নির্বাচনের পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ফুলবাড়ীয়া সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।