প্রতিবেদক: ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
সারা দেশের মতো নারায়ণগঞ্জেও শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.রায়হান কবির।
পরিদর্শনের সময় তিনি কেন্দ্রগুলোর নিরাপত্তা, পরীক্ষার পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেন,পরীক্ষা সুষ্ঠু,স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা অসদুপায়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন,শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ইতিবাচক পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহদীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।