নারায়ণগঞ্জ প্রতিনিধি: মোঃ হ্যাপি।
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ‘জঙ্গী সোহান’নামে পরিচিত সোহানকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।পুলিশের দাবি,তিনি একজন দুর্ধর্ষ ডাকাত সর্দার এবং তার বিরুদ্ধে অস্ত্র,ডাকাতি, দস্যুতা ও গণধর্ষণসহ ১৯টি মামলা রয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো.ছারোয়ার হোসেন। অভিযানটি পরিচালিত হয় অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক নির্দেশনায়।
পুলিশ সূত্রে জানা গেছে,গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।