নারায়ণগঞ্জ প্রতিনিধি: মোঃ হোসেন হ্যাপি।
পরিবেশ দূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দদূষণকারী চারটি যানবাহনের বিরুদ্ধে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং চারটি অবৈধ হর্ন জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাদিয়া আক্তার এবং সিদ্ধিরগঞ্জ সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)দেবযানী কর।
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ)বিধিমালা,২০২৫-এর আওতায় পরিচালিত এ অভিযানে শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে,নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শব্দদূষণবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।