প্রতিবেদক: ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আয়োজিত আলোচনা সভায় শিল্প-কারখানার মালিকদের প্রতি ১৮ বছরের নিচে কোনো শিশুকে নিয়োগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সোমবার জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, "শিল্প কারখানার মালিকরা শোভন কর্মপরিবেশ নিশ্চিত করবেন এবং ১৮ বছরের নিচে কোনো শিশুকে কাজে নিয়োগ দেবেন না। এটি শুধু আইনের বাধ্যবাধকতা নয়,মানবিক দায়িত্বও।
সভায় বক্তারা শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব তুলে ধরে শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ শ্রম থেকে তাদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে চেম্বার অব কমার্স,বিকেএমইএ,বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি,হোটেল মালিক,
এনজিও প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।